ত্রিশালে সাংবাদিক কামালের খোঁজখবর নিলেন সাংবাদিক ফারুক।

মামুনুর রশিদ,, ত্রিশাল। ময়মনসিংহের ত্রিশালে কোভিড ১৯ আক্রান্ত ত্রিশাল রিপোর্টাস ক্লাবের সভাপতি জাতীয় দৈনিক বাংলাদেশের খবরের ত্রিশাল উপজেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেনকে দেখতে তার দরিরামপুর স্হল বাসায় গেলেন ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতি’র সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক আ ন ম ফারুক। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কামাল হোসেনের জন্য উপহার সামগ্রী ও আর্থিক সহযোগিতা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সংবাদপত্র শিল্প মালিক সমিতি সহ সভাপতি এনবিএম ইব্রাহীম খলিল রহিম, সাপ্তাহিক ত্রিশাল বার্তা সম্পাদক শামীম আজাদ আনোয়ার, দৈনিক মানবজমিন ত্রিশাল প্রতিনিধি ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।