এস.কে মাসুদ রানা
নারায়ণগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা আমলাপাড়া, জামতলা ও রূপায়ন সিটিকে রেড জোন হিসেবে ঘোষনা করেছে জেলা প্রশাসন। চিহ্নিত এসব এলাকায় আজ রোববার দুপুর থেকেই লকডাউন কার্যকর করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানিয়েছেন, রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা এলাকা লকডাউন এর আওতায় থাকবে। এলাকা গুলো থেকে অতি জরুরী প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি বাইরে আসতে পারবেন না। বাইরে থেকেও কোন ব্যক্তি উক্ত এলাকায় যেতে পারবেন না।
এলাকায় কোন গণপরিবহন থামবে না। এলাকার কাঁচা বাজার বন্ধ করে ভ্রাম্যমান বাজার এর ব্যবস্থা চালু করা হবে। ধর্মীয় উপাসনালয় গুলোতে শুধু কর্মচারীবৃন্দ অন্যান্যদের যাতায়াত আপাতত বন্ধ করা হয়েছে। সবার জন্য সকল স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।