সালে অাহমেদ, ডেমরাঃ
পরিবেশ দূষণের হাত থেকে এ ধরিত্রীকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভের নেতৃত্ব ডেমরা থানা ও অাশেপাশের চত্ত্বরসমুহকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কাজ করা হয়।
শুক্রবার (৫ জুন) সকাল থেকে ছাত্রলীগের কর্মীদের নিয়ে তিনি ওই এলাকায় ডেংগু প্রতিরোধে সচেতনতা তৈরি করতে অাজ এক যোগে কাজ করেছেন। এসময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের
সভাপতি -জয়নাল অাবেদিন সৌরভ এবং ডেমরা থানার অফিসার ইনচার্জ জনাব সিদ্ধিকুর রহমান সাজ্জাদ।
সৌরভ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্ভুক্ত ডেমরা থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে অাছেন।
সৌরভ বলেন, ছাত্রলীগ সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে। তারই অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নগরীকে নির্মল বায়ুসমৃদ্ধ রাখতে ছাত্রলীগ এই কর্মসূচি পালন করেছে।
এর আগে বিভিন্ন সময় এই ছাত্রলীগ নেতা করোনায় কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন।