সালে অাহমেদ, ডেমরাঃ
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের নির্দেশ অনুযায়ী বছরব্যাপী মশক নিধনের সমন্বীত কর্মসূচীর আলোকে ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর অাবদুল মতিন সাউদ তার নিজ ওয়ার্ডে মশন নিধন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন।
গত রবিবার (০৭ জুন) ডেমরার কোদালধোয়ার মদিনাবাগ থেকে এ কার্যক্রম উদ্ধোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মদিনাবাগের স্থানীয় মুরব্বি ও যুবকরা।
৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সাউদ বলেন, ঢাকা দক্ষিণ সিটির মাননীয় মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসের দিক নির্দেশনায় সর্বদা প্রস্তুত অাছি। অামার ওয়ার্ডের ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক কাজ করছি শুরু থেকে এবং মশক নিধন কার্যক্রম গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করছি।
প্রসঙ্গত, দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে চলবে এ সেবা ।প্রতি ওয়ার্ডে ৮ জন মশককর্মী সকাল ৯টা হতে শুরু করে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং করবেন। অন্যদিকে ওয়ার্ড প্রতি ১০ জন মশক ক্রু দুপুর আড়ইটা থেকে শুরু করে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত ফগিং কার্যক্রম চালাবেন। আর ওয়ার্ড কাউন্সিলরগন সরাসরি এসব কাজের সাথে সম্পৃক্ত থাকবেন।
নগরবাসীর উদ্দেশ্য ডিএসসিসির মেয়র তাপস বলেন, সম্মানিত নগরবাসীদের গতবছরের ন্যায় যেন মশার অত্যচার সহ্য করতে না হয় সে লক্ষ্যে আমি মেয়রের দায়িত্ব গ্রহণ করেই মশক নিধনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এটা অব্যাহত থাকবে। এর পাশাপাশি পাশাপাশিবর্জ্যব্যবস্থাপনা, রাস্তা ঘাট, নর্দমা সংস্কার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যানজট নিরসন প্রভৃতি বিষয়েও গুরুত্ব দিয়ে কার্যক্রম নেয়া হচ্ছে। তাপস অারো ও বলেন, আমরা মহামারি করোনার মাঝে আমাদের ঢাকাবাসীকে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার প্রকোপে আক্রান্ত করতে চাই না। করোনাভাইরাসসহ অন্য কোনও সংক্রামক ব্যাধিতে যাতে ঢাকাবাসী আক্রান্ত না হয়, তারা যেন সঠিক স্বাস্থ্যসেবা বা চিকিৎসা পায় সেজন্য আমাদের স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাচ্ছি।
ডিএসসিসির আওতায় যেসব স্বাস্থ্যসেবা বিদ্যমান আছে সেটার অবস্থা একদম নাজুম এবং ভঙ্গুর। আমরা সেটিকে ঢেলে সাজানোর কার্যক্রম হাতে নিয়েছি। যদিও তা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। আমরা এটাকে অগ্রাধিকার দিয়ে এই মহামারির মধ্যেও মশকনিধন কার্যক্রমকে বেগবান করেছি।মেয়র নগরবাসীর উদ্দেশে বলেন, যদি কোথাও মশকের লার্ভা বা তার কারণে ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনারা আমাদের স্বাস্থ্য বিভাগকে জানাবেন। এর পরেও যদি সুরাহ না হয় তাহলে আমাকে জানাবেন।তিনি বলেন, উন্নত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদসহ বিশেষজ্ঞসহদের পরামর্শ অনুযায়ী দীর্ঘ পরিকল্পনা প্রণয়ন করে তার বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।