ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও জেলায় আরো ১৬ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন ও সদরে ১৩ জন এবং মুক্তাগাছা, হালুয়াঘাট ও ভালুকায় একজন করে রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ ও তার স্ত্রী ডা. মঞ্জু রাণী দেবনাথ করোনায় আক্রান্ত হয়েছেন। ডা. মঞ্জু রানী দেবনাথ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।মঙ্গলবার (৩০ জুন) রাতে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮২৯ জন। করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৯৪৬ জন। বাড়ীতে চিকিৎসাধীন ৭৮৬জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৬জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১জন।