লক্ষ্মীপুরের তিন উপজেলা ফের লকডাউন ঘোষণা

 

মো: আবদুল কাদের,
লক্ষ্মীপুর প্রতিনিধি:

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ফের লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি এবং রামগঞ্জ উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

আগামী ১৫ জুন ভোর ৬টা থেকে শুরু হয়ে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। অন্যদিকে রামগঞ্জ উপজেলা ১৬ জুন থেকে কার্যক্রর হবে লকডাউন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

শনিবার (১৩ জুন) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন এবং বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো: আব্দুল মোমিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে দুই উপজেলার সকল ইউনিয়নে সব ধরনের যানবাহন ও দোকান, শপিংমল বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান, অ্যাম্বুলেস ও ওষুধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।