সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে জসীম উদ্দিন আহমেদ চৌধুরী’র শোক

 

এস.কে মাসুদ রানাঃ-
সাবেক স্বাস্থ্য মন্ত্রী, প্রখ্যাত রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগ একাংশের সভাপতি, জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জসীম উদ্দিন আহমেদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে জসীম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, মোহাম্মদ নাসিম আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কখনও কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করেন নি। মোহাম্মদ নাসিম আজীবন দেশে ও দেশের জনগণের জন্য কাজ করে গেছেন। তাঁর রাজনীতির মূল লক্ষ্য ছিল জনগণের মুক্তি। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুতে দেশের দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁরা, মরহুম মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।