বিশেষ প্রতিনিধি: মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নির্দেশনায় রাজধানীর ধোলাইপাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের গনশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক আল-নোমান সরকার অনিক এর উদ্যেগে রাজধানীর ধোলাইপাড় এলাকায় বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ নেতা কর্মীরা।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের গনশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক আল-নোমান সরকার অনিক বলেন,“মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সবুজ বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্য দাদার নির্দেশে মুজিব বর্ষের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল ও সার্থক করতে আমাদের এই উদ্যোগ। ইনশাআল্লাহ্ এ কর্মসূচি পর্যায়ক্রমে প্রত্যকটি পাড়া মহল্লায় অব্যাহত থাকবে।”