সালে আহমেদ,ঢাকাঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
০৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খন্দকারের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান মোল্লা সজল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান শ্যামল,সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিমসহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবকলীগ, মহিলালীগসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।