করোনাযুদ্ধে একদিনও থেমে নেই বীরগঞ্জের সোহেল আহমেদের সেবার প্রয়াস

মো. তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জের সোহেল আহমেদের এই মহতী উদ্যোগে কি ঝড়, কি বৃস্টি আবার কখনো গা ফাটা রোদ উপেক্ষা করে বেড়িয়ে পড়েন গরীব, দুঃখী, অসহায় মানুষের খোঁজে তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য।

শুরু থেকে এ যাবত রোদ,বৃস্টি, ঝড় উপেহ্মা করে ক্লান্তিহীন ভাবে ছুটে চলেছেন গরীব, দুঃখী, ভবঘুরে, অসহায় থেকে শুরু করে পথের হ্মুদার্ত কুকুরদের পাশে দাড়ানোর জন্য চলছে আপ্রান প্রয়াস।

সোহেল আহমেদ বীরগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসার অপর এক নাম।পশুও বাদ যায়নি তার গাড়ীর শব্দ বা হর্ণ শুনেলেই ছুটে আসে খাবারের আসায়।

এছাড়াও তিনি করোনা শনাক্ত হওয়ার পরপরই নিজ উদ্যোগে শুরু থেকেই জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ ,মাস্ক বিতরণ, জীবনুনাশক স্প্রে, বিভিন্ন রকম সচেতন মূলক কাযক্রম চালিয়ে যাচ্ছেন।

সোহেল আহমেদ জানান, বীরগঞ্জ থেকে দিনাজপুর সত্যিকার অসহায় পথের মানসিক ভারসাম্যহীন মানুষ সহ ছিন্নমূল মানুষগুলো খুজে খুজে পাশে দাড়ানোর হ্মুদ্র প্রয়াস চলছে। অসহায়দের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।