জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে হাজী অাতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারী করোনা দুর্যোগের সময় বাংলাদেশের জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন ও বিশেষ সহযোগিতা প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী উপহার প্রতিটি জনপ্রতিনিধির মাধ্যমে সুষ্ঠুভাবে বিতরণ করে যাচ্ছেন।

ঠিক সেই সময়ে করোনা মহামারী দুর্যোগে বিপর্যস্ত
ঢাকা-০৫ অাসনের সাধারন মানুষের পাশে দাড়িয়েছেন অামুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান ও ডেমরা ইউনিয়ন অা,লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী অাতিকুর রহমান অাতিক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিন্মবিত্তের জন্য সরকারী সাহায্য ওব্যক্তি উদ্যোগের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।

সম্প্রতি ঢাকা-০৫ অাসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে উক্ত অাসনটিকে শূন্য ঘোষনা করা হয়েছে।এ অাসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে,অামুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান অাতিকুর রহমান অাতিক,বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সাবেকসদস্য নেহরীন মোস্তফা দিশী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন, যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এবং এশিয়ান গ্রুপ এর চেয়ারম্যান হারুনর রশীদ।এদিকে আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের শরীক জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ক্রীড়া ব্যক্তিত্ব মীর আবদুর সবুর আসুদ এবং ১৪ দলের শরিক জাসদ ঢাকা মহানগরের (পূর্ব) সভাপতি শহীদুল ইসলাম প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

এরই মধ্যে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার রয়েছেন,রয়েছেন,বৃহ্ত্তর ডেমরা থানা ও ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও ডেমরা থানার বতমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মো:আতিকুর রহমান(আতিক)।

ঢাকা-০৫ অাসনের নির্বাচনী পর্যবেক্ষনে গিয়ে এই প্রতিবেদক বিভিন্ন স্থানে সাধারন মানুষের সাথে বলে জানেন, এর মধ্যে অামুলিয়া ৮ নং ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু বলেন,নব্বই দশক থেকে অাওয়ামী লীগের রাজনীতি করেন।দলের দুঃসময়ে সবসময়ই পাশে ছিলেন।অান্দোলন সংগ্রাম করতে গিয়ে কয়েকবার হামলা-মামলার শিকার হয়েছিলেন।অাতিকুর রহমানের ঢাকা-০৫ এ ব্যাপক জনসম্পৃক্ততা রয়েছে।দলের সাংগঠনিক কর্মকান্ডের কারণেও তিনি মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন।এ ছাড়া বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে নির্বাচনী এলাকায় নিয়মিত দলীয় কর্মসূচি, পথসভা, মতবিনিময়, গণসংযোগ এবং রাজনৈতিক-সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তিনি।প্রতিটি নির্বাচনে তিনি দলের প্রার্থীর পক্ষে কাজ করেছেন।

হাজী নগরের বাসিন্দা ও যুবলীগ নেতা রুবেল বলেন, হাজী আতিকুর রহমান দীর্ঘদিন ধরেই এলাকায় সাধারণ মানুষের পাশে রয়েছেন।জনগণের খোঁজখবরও নিয়মিত রাখেন।তার নেতৃত্বেইে পিছিয়ে পড়া ডেমরা থানা আওয়ামীলীগের কার্যক্রম অনেকটা গতিশীলতা পেয়েছে্।এমপি না হয়েও তিনি ডেমরা-যাত্রাবাড়ী তথা ঢাকা-৫ আসনের উন্নয়নমূলক কর্মকান্ডে নানান ভাবে ভূমিকা রাখছেন।

দূর্গাপুরের বাসিন্দা কামাল হোসেন বলেন,
বিভিন্ন ভাবে এলাকার অনেক বেকার যুবকদের কর্মসংস্থান ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ সৃষ্টি করছেন।অসংখ্যা মসজিদ-মাদ্রাসা,মন্দির ও স্কুল-কলেজ নিজস্ব অর্থায়নে তৈরি করেছেন।

ডেমরা ইউনিয়ন অা,লীগের ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মেহের অালী বলেন, রাজপথে হাজী অাতিকুর রহমানের দায়িত্বশীল ভূমিকার কারনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৫ এর জনসাধারণ উক্ত আসন থেকে নির্বাচন করার তাকে ঘিরে স্বপ্ন বুনেছেন।সম্প্রতি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূণ্য ঘোষণা করা হয় ঢাকা-০৫ এর এই আসনটি।

ডেমরা থানা অা,লীগ নেতা অাতাউর রহমান পিনু বলেন,ঢাকা-০৫ আসনে উপ-নির্বাচনে এবার দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী মানবদরদী ও বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত হাজী অাতিকুর রহমান।

ডেমরার বাসিন্দা মোঃ নওশের অালী বলেন,ঢাকা-৫ আসনের আওতাধীন এলাকায় হাজী আতিকুর রহমান আতিককে দলমত নির্বিশেষে এমপি হিসেবে দেখতে চান তৃণমূলের আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষ। প্রতিটি ওয়ার্ডের সর্বশ্রেণীর মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে তাকে ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তার বিজয়ী হওয়া সুনিশ্চিত।

তিনি ‘সংবাদ চর্চার‘ প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, করোনা প্রতিরোধসহ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-০৫ আসনের কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। সবসময়ই সুুুবিধাবঞ্চিত মানুষের খোজ নিয়ে তাদের পাশে সাধ্যমত দাড়াচ্ছি।জনগনের ভালোবাসা আমাকে দারুণ আশাবাদী করে তুলেছে।

উপনির্বাচনে মনোনয়নের ব্যাপারে আতিকুর রহমান আতিক বলেন,ডেমরার একমাত্র একক প্রার্থী আমি।বাকি সবাই যাত্রবাড়ী থানার,যেহেতু আমি ডেমরার গর্বিত সন্তান তাই এই আসনটি আমিই একমাত্র পাওয়ার উপযুক্ত।জনগন আমাকে ভালোবসে তাই আমি জনগনের সাথে মিশে আছি।আমার জনপ্রিয়তার কারনে এলাকাবাসী আমাকে আপন করে নিয়েছে।গনতন্ত্রের মানসকন্যা খ্যাত ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উপনিবাচনে আমাকে নেীকার টিকেট দিলে ঢাকা-০৫ আসনকে একটি রোল মডেল হিসেবে তৈরি করবো।জননেত্রী শেখ হাসিনা আমার পিতার নামে ২০১৩ সালে হাজী এম এ গফুর সরকারী উচ্চ বিদ্যালয় উপহার দিযেছেন।শিক্ষার মানোন্নয়নের জন্য আমার নিজস্ব অর্থাযনে একটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেছি এবং আমার নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবনা চলছে।