ত্রিশাল পৌরসভা বাজেট ঘোষণা করলেন মেয়র আনিছ

মামুনুর রশিদ, ত্রিশাল।

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় ২০২০-২১ অর্থবছরে ১লক্ষ ১হাজার ৯শত ৮৮টাকা রাজস্ব উদ্বৃত্ত সহ করবৃদ্ধি না করে ২৯কোটি ৯৯লক্ষ ১৭হাজার টাকার বাজের্ট ঘোষণা করেছেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছ।
আজ বৃহস্পতিবার সকালে পৌরসভা সভাকক্ষে এই বাজেট ঘোষনা করা হয়।
বাজেট রাজস্ব খাতে ৫কোটি ৯৯লক্ষ১৭হাজার টাকা,নগর উন্নয়ন প্রকল্পে ৭কোটি টাকা, এমজিএসপি প্রকল্পের আওতায় ১৫কোটি টাকা,মশক নিধন,করোনা ভাইরাস প্রতিরোধ, বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ২কোটি টাকাসহ ২৪কোটি টাকা উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে। অপরদিকে রাজস্ব ব্যয় ৫কোটি ৯৮লক্ষ ১৫ হাজার ১২টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি টাকা।
এবারের বাজেট প্রণয়নে যে সব খাতে আয় ও ব্যয়ের যে প্রস্তাব করেছেন তার মাঝে আয়ের খাত ধরেছেন, হোল্ডিং কর ও স্থাবর সম্পত্তি কর খাত হতে ১কোটি ৫৬লক্ষ ৯১হাজার টাকা,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক প্রনীত পৌরসভা আদর্শ কর তফসিল ২০১৪এর অালোকে রেইট/ ফি,বাবদ ৫১লক্ষ ৫০হাজার টাকা, পেশা,ব্যবসা,কলিং ও বাবদ ৪৪লক্ষ টাকা,ইমারত নির্মাণ, রোড রোলার ও অন্যান্য খাতে ৮লক্ষ টাকা, উন্নয়নখাত ব্যতীত সরকারি অনুদান নানান খাতে ২কোটি,১১লক্ষ ৫০হাজার টাকা,
পানি সরবরাহ ও অন্যান্য খাতে ধরেছেন ২৭লক্ষ ৮৯ হাজার ২শত ৭৭টাকা,
হাট-বাজার, মার্কেট,টয়লেট,টেম্পু স্ট্যান্ড হতে ৮৯ লক্ষ ৫০হাজার টাকা ও পৌর মার্কেট হতে ৯লক্ষ ৮১হাজার টাকা, গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প, মিউনিসিপ্যাল গভর্ণন্যান্স এন্ড সার্ভিসেস প্রকল্প (এমজিএসপি)বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)ও অন্যান্য খাতের অাওতায় ২৪কোটি টাকা ধার্য করেছেন।
অপরদিকে বাজেট যেসব খাতে ব্যয় ধরেছেন ধরেছেন তা হলো সাধারণ ও সংস্থাপন খাতে ৩কোটি, ৩৬লক্ষ, ৩৭হাজার ,২শত ৭৭টাকা,বিদ্যুৎ, টেলিফোন ও বৈদ্যুতিক মালামাল খাতে ৩০লক্ষ ৫০হাজার টাকা, টয়লেট, নলকুপ, স্যানিটেশন, পানির লাইন স্থাপন খাতে১১লক্ষ ৫৫ হাজার ও কন্জারভেন্সি খাতে ১১লক্ষ টাকা,হোল্ডিংকর পানির বিল আদায় খাতে যাবতীয় খরচ ২লক্ষ ২৫ হাজার টাকা, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান ১০লক্ষ টাকা,ক্রীড়া সাংস্কৃতিক ও সংস্কৃতি খাতে ৩লক্ষ ৫০হাজার টাকা, তথ্য, যোগাযোগ, প্রযুক্তি ও প্রচার/বিজ্ঞাপন বাবদ আইসিটি খাতে ১লাখ ৫০হাজার ও প্রচার /বিজ্ঞাপন খাতে ৩ লক্ষ টাকা, ঔষধ, চিকিৎসা,ইপিআই, এন আই ডি, মশক নিধন ও কেভিট -১৯ ঔষধ ও চিকাৎসা (ভ্যাকসিন ক্রয়)সহ ৪লক্ষ টাকা,ইপিআই খাতে ১লক্ষ ৫০হাজার ও মশক নিধন কেভিট-১৯(করোনা ভাইরাস) প্রতিরোধে ১০লক্ষ টাকা, বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের জন্য ৬লক্ষ টাকা ও পৌরসভার নিজস্ব তহবিল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প ডেন নির্মাণ ও মেরামত, ব্রীজ-কালভার্ট,ফুটপাত নির্মাণ- মেরামতসহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের আওতায় সর্বাধিক ২৩কোটি,৭৫ লক্ষ,টাকা ব্যয় ধার্য করা হয়েছে।