মুক্তাগাছায় করোনা প্রতিরোধে কাজ করছে অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ

এম জে এইচ নোমানঃ

৮ ই জুন ২০২০ ইং(সোমবার), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৮ নং দাওগাঁও ইউনিয়নে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখছে অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এলাকার জন সাধারণকে সচেতন করা,সামাজিক দূরত্ব নিশ্চিত করা,বাজারের প্রবেশ পথে হাত ধোঁয়ার ব্যবস্থা করা,ইউনিয়নের প্রতিটি বাজারে, যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা,ইউনিয়নের প্রতিটি মসজিদে সাবান বিতরণ করেছে।

৮নং দাওগাঁও ইউনিয়নের হতদরিদ্র প্রায় ২০০ টি পরিবারের মাঝে করোনা ভাইরাস মহামারীর সময় ত্রাণ বিতরণ করা হয়েছে।

ইউনিয়নের তিনটি এতিমখানা ও দুস্থ ১০০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এম.জে. এইচ নোমান বলেন,নিঃস্বার্থ, মানবদরদী তরুণ প্রজন্মের দ্বারা অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করা হয়েছে। দেশ মাতৃকার প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অগ্রদূত এর উদ্যোগে সমাজসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহতভাবে পরিচালিত করছি।এলাকার সকল জনসাধারণ এইসব কর্মসূচিতে সহযোগিতা করে আসছে।মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাই সচেতন থাকুন। নিরাপদে থাকুন।আতংকিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলুন।