হরিণাকুন্ডুতে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অপরাধে জরিমানা আদায়

মনিরুজ্জামান মনির, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৪নং দৌলতপূর ইউনিয়নসহ পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালোনা করে বিভিন্ন অপরাধে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকালে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে হরিণাকুণ্ডু বাসিকে বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দা নাফিস সুলতানা ৪নং দৌলতপূর ইউনিয়নের পারদখলপূর বটতলা বাজার, রিশখালী বাজরসহ বিভিন্ন বাজারে এবং পৌরসভার পার্বতীপূর বাজার ও পান বাজারে সরকারী আইন অমান্য করে নির্ধারিত সময়ের বাইরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা, হেলমেট মাথায় না দিয়ে মোটরসাইকেল চালানো, মোটরসাইকেল চালক বাদে অতিরিক্ত আরহী বহন করা, নচিমন ও ইজিবাইকে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে জানান।
এসময় থানা পুলিশ সহযোগিতা করে।
করোনা কালীন সময়ে সংক্রমণ এড়াতে বাজার মনিটরিং সহ সমগ্র উপজেলাতে একই ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান, নির্বাহী সৈয়দা নাফিস সুলতানা।