মামুনুর রশিদ, ত্রিশাল।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারের ধর্ম মন্ত্রাণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ ৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী।
মাদানী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এমপি রুহুল আমিন মাদানী বলেন,
এব ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে তার সান্নিধ্য লাভ করেছিলাম। অত্যন্ত যোগ্যতা, দক্ষতা ও সততার সঙ্গে তিনি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তার তিরোধানে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে তিনি আগামী প্রজন্মের কাছে অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবেন।
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার রাত ১০টায় সিএমএইচের আইসিউতে ভর্তি করা হয় তাকে। পরে তার অবস্থার অবনতি ঘটে। শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।