নিজস্ব প্রতিবেদকঃ
সংসদের শূন্য হওয়া পাঁচটি আসনের আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সংসদীয় বোর্ডের সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীব হাসান ঢাকা-১৮, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১, নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন হেলাল নওগাঁ-৬ এবং ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাসকে পাবনা-৪ আসনে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে।
সংসদীয় বোর্ডের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। তবে ঢাকা-৫ আসনে দলীয় মনোনয়নের দিকে এগিয়ে অাছেন প্রয়াত সাংসদ হাবিবুর রহমান মোল্লার সুযোগ্য সন্তান মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা মহানগর দক্ষিণ অাওয়ামীলীগের সভাপতি অাবু অাহাম্মদ মন্নাফী ও যাত্রাবাড়ী থানা অাওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুর নাম শোনা যাচ্ছে।
তবে এর মধ্যে তফসিল ঘোষণা করা পাবনা-৪ আসনে দলীয় প্রার্থী চূড়ান্তভাবে ঘোষণা করা হলেও অন্যদের ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
Matribumi Barta Online Newspaper