Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / বিনোদন / কামরুল হক সরকারের ঈদের নাটক আধারের আলোকমালা

কামরুল হক সরকারের ঈদের নাটক আধারের আলোকমালা

বিশেষ প্রতিনিধি: নাঈম ও মেহ্জাবিন চৌধুরী জুটিবদ্ধ হয়ে বহু নাটকে অভিনয় করেছেন। তবে লাক্সতারকা সামিয়ার বলা যায় এক ধরনের স্বপ্নই ছিল নাঈমের সঙ্গে অভিনয় করার। সামিয়ার সেই স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নাট্যপরিচালক কামরুল হক সরকার।
কামরুল হক সরকারের নির্দেশনায় ও সায়মা সুলতানা মীরার রচনায় নাঈমের সঙ্গে সামিয়া অভিনয় করেছেন ‘আধারের আলোকমালা’ নাটকে। এ নাটকের মূল জুটি এফ এস নাঈম ও মেহ্জাবিন চৌধুরী।


নাটকের গল্পে দেখা যায় কাব্য (নাঈম) ও মিষ্টি (মেহ্জাবিন) একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সহপাঠী। দুজন ঘনিষ্ঠ বন্ধু কিন্তু তাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হবার কোনোই সম্ভাবনা নেই। এদিকে তাদের আরেক সহপাঠী সামিয়া ভালোবাসে অন্য কাউকে। ভালোবাসার সেই গল্পই শেয়ার করে কাব্যর সঙ্গে। কাব্য তখন মিষ্টিকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখতে শুরু করে। এগিয়ে যায় নাটকের গল্প।
মেহ্জাবিন চৌধুরী বলেন, ‘নাঈমের সঙ্গে কাজ করতে সব সময়ই ভালোলাগে। তবে এই নাটকের গল্প একটু ব্যতিক্রম ছিল বিধায় কাজটি করতে আরও বেশি ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
নাঈম বলেন, ‘মেহ্জাবিনের সঙ্গে আমার কাজগুলো সব সময়ই দর্শকনন্দিত হয়। এটাও হবে নিশ্চিত বলতে পারি। সামিয়ার সঙ্গে প্রথম কাজ করেছি, বেশ কো-অপারেটিভ সামিয়া।’ সামিয়া বলেন, ‘আমি নাঈমের ভীষণ ভক্ত। তার সঙ্গে কাজ করে আমার স্বপ্ন পূরণ হলো। এটাই অনেক ভালোলাগা।’


পরিচালক জানান খুব বাধাবিপত্তির মাঝে নাটকটি সম্পন্ন করতে হয়েছে। আধারের আলোকমালা নাটকটি ঈদের ৪র্থ দিন চ্যানেল আইতে সন্ধ্যা ৭:৪৫ মিনিটে প্রচার হবে। আশা করি রোমান্টিক ঘরানার এ কাজটি দর্শক বেশ উপভোগ করবে।

Leave a Reply

Your email address will not be published.