Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / মাদ্রাসার অফিস সহকারীকে জুতার মালা পরিয়ে হেনস্তা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

মাদ্রাসার অফিস সহকারীকে জুতার মালা পরিয়ে হেনস্তা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসার অফিস সহকারীকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে ৯ জনকে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন হেনস্তার শিকার উপজেলার দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী শহিদুল ইসলাম আলাউদ্দিন।

গ্রেফতার হওয়া ওই ৩ জন হলেন, দরিচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী, সাবেক মেম্বার সত্তার সিকদার ও স্থানীয় বজলু আকন।

বরিশাল জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক জানান, মাদ্রাসার অফিস সহকারী শহিদুল ইসলামের গলায় জুতা পরানোর একটি ভিডিও গতকাল বুধবার রাতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পরপরই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.