Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / ফুলবাড়ীয়ায় অসহায় পরিবারের উপর হুমকি রাস্তায় বাশেঁর বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি

ফুলবাড়ীয়ায় অসহায় পরিবারের উপর হুমকি রাস্তায় বাশেঁর বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি

7ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ফুল বাড়ীয়া উপজেলার ধুরধুরিয়া পশ্চিম পাড়ায় সদর মড়লের কাড়ীর সোরহাবের পৈত্রিক সম্পত্তিতে বাড়ী ও পোল্ট্রিতে যাতায়তের রাস্তায় বাশের ও কাটার বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রভাবশালী শামছুল হক ও গিয়াস উদ্দিনের সন্ত্রাসী বাহিনী। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সোরহাবের পরিবারের সদস্যদের।

২৫ জুন সরে জমিনে গিয়ে জানাগেছে, উপজেলার ধুরধুরিয়া সদর মড়লের বাড়ী মোহাম্মদ আলীর নামে নকশা বিআরএস থাকা সত্তেও তার ছেলে সোরহাবের পৈত্রিক সম্পত্তিতে লাগানো হাজার হাজার টাকার কৃষিপন্য প্রভাবশালী শামছুল ও গিয়াস উদ্দিনের সন্ত্রাসী বাহিনী নষ্ট করে ফেলে।
প্রভাবশালীরা বাড়ী ও পোল্ট্রিতে যাতায়তের রাস্তায় বাশের ও কাটার বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে । এতে পোল্ট্রি ব্যবসার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও চরম দুর্ভোগ পোহাতের্ হচ্ছে অসহায় সোরহাবের পরিবার সহ কয়েকটি পরিবারের ।

এ ঘটনায় এলাকায় সামাজিকভাবে কয়েক দফা শালিশ দরবার হলেও শামছুল ও গিয়াস উদ্দিনের বাহিনী দরবারকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে তাদেরকে হুমকি দুমকি দেয়।পরে সোরহাব হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ২৫ জুন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা প্রমান পান।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন সোরহাবের পৈত্রিক সম্পত্তিতে বিবাদী শামছুল ও গিয়াস উদ্দিনের লোকেরা রাস্তায় বাশের ও পোল্ট্রিতে কাটার বেড়া দিয়ে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমি উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলেছি। কাগজ পত্র দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.