‘মুজিব বর্ষের স্লোগান ৩ টি করে গাছ লাগান’ এই স্লোগানকে ধারণ করে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় রাজধানীতেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কলেজ কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ শাখা।
বুধবার (১ জুলাই) দুপুরে ক্যাম্পাসে ও খেলার মাছঠের পাশ দিয়ে বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়। এর আগে কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি সজল কুমার মজুমদার, রিয়াজুল ইসলাম পাভেল, নাজমুল, ফারুক হাওলাদার, মামুন, শেখ রিফাত, ইব্রাহিম, যুগ্ম সম্পাদক এম ওয়াসিম রানা, সাংগঠনিক সম্পাদক, বেলায়েত হোসেন সাগর, রাকিব, সোহান এবং পাঠাগার বিষায়ক সম্পাদক ইয়াসিন আল অনিক।
এসময় ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সহ সভাপতি সজল মজুমদার বলেন, কেন্দ্রীয় কমিটির যেকোনো কর্মসূচি পালন করতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ বদ্ধপরিকর সবসময়। তিনি বলেন, আমাদের প্রতিটি নেতা কর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে গাছ লাগিয়েছে। সামনেও কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি দিক না কেন আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তা পালন করার চেষ্টা করবো।
এসময় যুগ্ম সম্পাদক এম ওয়াসিম রানা বলেন, মহামারির মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় সংসদের সকল কর্মসূচি বাস্তবায়ন করতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বদ্ধপরিকর। তিনি বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সংসদের কর্মসূচি অনুযায়ী আমরা সবাই তিনটা করে গাছ লাগিয়েছি কলেজ ক্যাম্পাসে। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছি।
Matribumi Barta Online Newspaper
