Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / আন্তর্জাতিক / মন্দিরের দেখভাল করেন মুসলিম সাদ্দাম

মন্দিরের দেখভাল করেন মুসলিম সাদ্দাম

সাদ্দাম বলেন, ‘আমি জন্মগতভাবে একজন মুসলিম এবং মন্দিরে গত তিন বছর ধরে কাজ করছি। আমার ভালোই লাগে এবং এটা আমাকে শান্তি দেয়।’

ভারতের ব্যঙ্গালুরুতে গত তিন বছর ধরে একটি মন্দিরের দেখভাল করছেন মুসলিম এক ব্যক্তি। এ কারণে ওই মন্দিরের দর্শণার্থী ও ভক্তদের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন সাদ্দাম হোসেন (২৭) নামের ওই ব্যক্তি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও-এর খবরে বলা হয়, ব্যাঙ্গালুরুর রাজাজী নগর এলাকায় ওই মন্দিরটি অবস্থিত। হিন্দুদের আসন্ন উৎসব রাম নবমীকে ঘিরে সেখানে কাজ করছেন সাদ্দাম।

এ বিষয়ে সাদ্দাম বলেন, ‘আমি জন্মগতভাবে একজন মুসলিম এবং মন্দিরে গত তিন বছর ধরে কাজ করছি। আমার ভালোই লাগে এবং এটা আমাকে শান্তি দেয়। আমি সব পরিস্কার পরিচ্ছন্ন করি। এ নিয়ে কেউ কখনো অভিযোগ করেনি।’

এ বিষয়ে ওই মন্দিরের কর্মচারী ভেঙ্কাটেশ বাবু বলেন, ‘সে (সাদ্দাম) আমার দোকানে ১৮ বছরের বেশি সময় ধরে কাজ করে। আমি মন্দির কমিটির একজন কর্মচারী হিসেবে নির্বাচিত হই। এরপর আমি তাকে মন্দির পরিস্কারের কাজ দেই। সে প্রতিবছর রাম নবমীর আগে আসে এবং মন্দির পরিস্কার করে।’

বাবু আরও বলেন, ‘এই অঞ্চলে হিন্দু-মুসলিমের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বাস করি।’

Check Also

বিক্ষোভ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ১০ সহস্রাধিক ন্যাশনাল গার্ড সদস্য

কৃষ্ণাঙ্গ তরুণ হত্যার জেরে বিক্ষোভ নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কাজ করবে ১০ হাজার ৮০০ ন্যাশনাল …

Leave a Reply

Your email address will not be published.