Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

 

মনিরুজ্জামান মনির, (শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘প্রকৃতিকে বাঁচানোর এখনই সময়’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদহে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রলীগ।

শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের কেসি কলেজ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ম-সম্পাদক আল ইমরান, সাংগঠনিক সম্পাদক মোঃ সজীব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা কলেজ চত্বরের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, মুজিববর্ষ ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা ঝিনাইদহেও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছি। জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপপূর্ণ মৌলিক উপাদান হল অক্সিজেন। যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই।
এজন্যই জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচী পালন করা হয়েছে।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.