Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / প্রয়াত অধ্যাপক দীন মোহাম্মদ ভূইঁয়ার স্মরন সভা ও দোয়া মাহফিল

প্রয়াত অধ্যাপক দীন মোহাম্মদ ভূইঁয়ার স্মরন সভা ও দোয়া মাহফিল

নাজমুল হাসানঃ

পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি কতৃক মাতুয়াইল আদর্শবাগে প্রয়াত অধ্যাপক দৈনিক গনজাগরন,ও দি মুসলিম টাইমস প্রতিস্ঠাতা সম্পাদক দীন মোহাম্মদ ভূইঁয়ার স্মরন সভা ও দোয়া মাহফিল অনুস্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়াডগাইড় ইসলামী সমাজকল্যান পরিষদের সাধারন সম্পাদক হাজী মোস্তাক আহমদ।প্রধান বক্তা হিসেবে উপস্থত ছিলেন পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক গনজাগরন পত্রিকার সম্পাদক ওমর ফারুক জালাল।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মাতুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ডের সভাপতি শাহ-ফয়সাল,পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সিনিয়র-সহসভাপতি যুগান্তর পত্রিকার সাংবাদিক খোরশেদ আলম শিকদার,সহসভাপতি এ.আর হানিফ,সহসভাপতি সেলিম নিজামী, মিরাজ মাহমুদ,শরীফ আহমেদ,সাংবাদিক শাহজাহান রাজু,শামীম আহমেদ.আওয়ামীলীগ নেতা সাদ্দাম,মিয়া মোহাম্মদ হুমায়ুন,পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ডাঃ সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন সদা হাস্যজ্বল অতিসয় সাধারণ একজন মানুষ ছিলেন আমাদের প্রাণ প্রিয় অধ্যাপক দীন মোহাম্মদ ভূইঁয়া। উচ্চ শিক্ষিত মানুষ হয়েও কথা বলতেন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় – নাড়ীর টানে। তিনি বৃহত্তম নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবুলশী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার ১৯৫৭ সালে জন্ম গ্রহন করেন এবং ২০১৫ সালের ৫ই সেপ্টেম্বর পরলোক গমন করেন। তার পিতা ছিলেন সিদ্দিক উল্লাহ ভূইঁয়া । তিনি নোয়াখালীর সর্বজন শ্রদ্ধেয় ইয়াছিন ভূইঁয়ার বংশধর। তাঁর শিক্ষা জীবন শুরু হয় বেচারগাঁও প্রাথমিক বিদ্যালয়ে, খিলঁপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি এস. এস. সি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইসলামের ইতিহাস এম.এ ডিগ্রি লাভ করেন। শুরু হয় তার কর্মময় জীবনের পথ চলা। কর্মজীবনের প্রথমেই তিনি শহীদ আসাদ কলেজ সহ অনান্য কলেজে অধ্যাপনা করেন। তিনি ভারতের লক্ষী বিশ্ববিদ্যালয়ে র্দীঘ দিন ভিজিটিং প্রফেসর হিসাবে কাজ করেন। ১৯৯০ সালে তিনি সাংবাদিকতায় নিযুক্ত হন। তিনি দৈনিক বাংলা সহ বেশ কটি পত্রিকায় কাজ করেছেন। সমাজের শোষিত, বঞ্চিত, মানুষের কথা তুলে ধরতে ১৯৯১ সালে তার নিজের সম্পাদনায় বের করলেন দৈনিক গণজাগরণ এবং ২০০৪ সালে বের করেন দি মুসলিম টাইমস্ । দেশের বেকারত্ব ও দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে তিনি ১৯৭৮ সালে জণকল্যান সংগঠন “ বাংলাদেশ কর্ম সংস্থান সংস্থা ” প্রতিষ্ঠা করেন।
সভায় সকলেই প্রয়াত অধ্যাপক দীন মোহাম্মদ ভূইঁয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

Check Also

উপনির্বাচনকে সামনে রেখে যাত্রাবাড়ীতে শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

সালে আহমেদ,ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা শ্রমিক লীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ০৩ সেপ্টেম্বর …

Leave a Reply

Your email address will not be published.