Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার প্রেম বাজার নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তিরা মদ্যপান করে মোটরসাইকেলে গতিবেগে রাস্তায় অবস্থানরত ট্রাক্টরের পিছনে লাগিয়ে দেয়। এতে করে তারা গুরুতর আহত হয়।

পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়ার ইমাজ উদ্দীনের ছেলে আবুল হোসেন (৪২) ও ইব্রাহিম হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩৬) ইব্রাহিম হোসেন।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.