Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / শৈলকুপা থানায় নবাগত ওসির যোগদান ও বিদায়ী ওসির সংবর্ধনা অনুষ্ঠান

শৈলকুপা থানায় নবাগত ওসির যোগদান ও বিদায়ী ওসির সংবর্ধনা অনুষ্ঠান

মনিরুজ্জামান মনির, (শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপা থানায় নতুন ওসি জাহাঙ্গীর আলম এর যোগদান ও বিদায়ী ওসি বজলুর রহমানের ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সন্ধ্যায় থানার অফিসার্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসআই আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, নবাগত ওসি জাহাঙ্গীর আলম, বিদায়ী ওসি বজলুর রহমান, তদন্ত ওসি মহসীন হোসেন, কচুয়া তদন্ত কেন্দ্র (ওসি) শামসু জোহা প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে নবাগত ও বিদায়ী ওসিকে ফুলেল সংবর্ধনা দেন শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম।

এছাড়া থানায় কর্মরত সকল পুলিশ সদস্য, এএসআই, এসআই, গোয়েন্দা বিভাগের সদস্য, উপজেলার সকল ক্যাম্প ইনচার্জ উপস্থিত ছিলেন।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.