Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / বীরগঞ্জে করোনায় ড্রাইভার মানিক সহ ৩ জন সুস্থ

বীরগঞ্জে করোনায় ড্রাইভার মানিক সহ ৩ জন সুস্থ

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ করোনা যুদ্ধে জয়ী হয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স ড্রাইভার মো. মানিক।

ড্রাইভার মো. মানিক করোনায় সুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসীন এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আফরোজ সুলতানা লুনা সোমবার তাঁকে লাল গোলাপের শুভেচ্ছা ও ছাড়পত্র প্রদান করেন। সে সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ সুজয় চক্রবর্তী।

অন্যদিকে একই দিনে করোনায় সুস্থ হওয়ায় রহুল আমিন ও সিএইচসিপি এর পলাশবাড়ী ইউনিয়নের ডুংডুংগি হাট কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো. গোলাম সামদানী কে লাল গোলাপের শুভেচ্ছা ও ছাড়পত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২৩ জনের মধ্যে ১৮জন সুস্থ এবং একজনের মৃত্যু হয়েছে।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.