Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / শৈলকুপায় ভেজাল গো খাদ্য বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শৈলকুপায় ভেজাল গো খাদ্য বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মনিরুজ্জামান মনির, (শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় ভেজাল গো খাদ্য বিক্রি করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জানা যায় সোমবার বেলা ১২ টার দিকে শৈলকুপার হাজী মোড়ের পাশে অর্নব ট্রেডার্সের মালিক মোঃ মুক্তার হোসেনকে মোবাইল কোর্টে ১০,০০০/- টাকা জরিমানা করে । মোবাইল কোর্ট পরিচালনা করেন এসি ল্যান্ড পার্থ প্রতিম শীল। দীর্ঘদিন ধরে ভেজাল গো খাদ্য বিক্রি করে আসছিল মোঃ মুক্তার হোসেন।দির্দিন যাবৎ বিভিন্ন নামী দামী কোম্পানীর ষ্টিকার ব্যবহার করে এসব ভেজাল নিম্ন মানের গো
খাদ্য শৈলকুপা সদরসহ আশপাশের বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিল মুক্তার হোসেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা ভ্যাটেরিনারী সার্জন মোঃ মামুন খানসহ সংশ্লিষ্ট আরো অনেকে।

ভ্যাটেরিনারী সার্জন মোঃ মামুন খান জানান ইদুল আজাহাকে সামনে রেখে কৃষকেরা গরু -ছাগল মোটা তাজা করনের জন্য গোখাদ্য হিসাবে গমের ভূষি অন্যান্ন খাবারের সাথে খাদ্য হিসাবে ব্যাবহার করে। কিন্তু এই ভেজাল গোখাদ্যের কারনে শৈলকুপায় গোবাদী পশুর পেটের পিড়া ইদানিং বেড়ে গেছে। কিছকিছু ক্ষেত্রে কোন ওষুধেও কাজ হচ্ছেনা। ফলে ঈদুল আজাহার প্রাক্কালে কৃষকের সমুহ ক্ষতি হবার সম্ভাবনা ।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.