Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় বীরগঞ্জে ৫০হাজার২০০ টাকা জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় বীরগঞ্জে ৫০হাজার২০০ টাকা জরিমানা

মোঃতোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৫ দোকানদারকে ৫০হাজার ও একজন ব্যক্তির মাস্ক না পড়ায় ২০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

নির্ধারিত সময়ের পরে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ও মাস্ক না পড়ায় এ জরিমানা আদায় করা হয়।

বুধবার বিকেল ৫টার দিকে বীরগঞ্জ পৌর শহরের অভ্যন্তরে উল্লাস মোড়, বলাকা মোড়, গোলাপগঞ্জ রোড ও স্লুইস গেট মোড় সহ গোলাপগঞ্জ হাট ও সাতোর ইউনিয়নের বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেন।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.