Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / ” ঈদে মানিকগঞ্জে বানভাসিদের পাশে মাঞ্জা “

” ঈদে মানিকগঞ্জে বানভাসিদের পাশে মাঞ্জা “

নিজস্ব প্রতিবেদকঃ

সারাদেশে প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। খাদ্যাভাব ও বিভিন্ন পানিবাহিত রোগে ভুগছেন তারা। এমনিতেই গত কয়েক মাসে করোনা মহামারীতে ভেঙে পড়েছে গোটা বিশ্বের অর্থনীতির চাকা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মত একটি দেশের বেশীরভাগ জেলা যখন বন্যায় প্লাবিত, তখন সেইসব এলাকার নিন্ম আয়ের মানুষদের জীবন কিভাবে কাটছে তা সরাসরি চোখে না দেখলেও অনুধাবন করা যায়। সেই অনুধাবনের আলোকে পুরাণ ঢাকার সেচ্ছাসেবী সংগঠন “মাঞ্জা” এবার সেইসব বন্যার্ত মানুষের পাশে “আলো আসবেই” স্লোগানে কিছুটা নিজেদের অর্থায়নে ও বাকিটা মানুষের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় খাবার ও ওষুধ নিয়ে দাড়িয়েছে। মানিকগঞ্জ জেলার ঘিওর ও দৌলতপুর এলাকার বন্যা কবলিত মানুষদের মাঝে তারা খাবার ও ওষুধ সরবরাহ করে। এইসব এলাকায় গিয়ে তারা বন্যার প্রকোপে জনজীবনের বিপর্যয়ের নমুনা দেখতে পায়। খাবারের অভাবে ও বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে তারা চরম সংকটময় জীবনযাপন করছে। এ ব্যাপারে সেখানকার বন্যার্ত এক ব্যাক্তি মো: হাবিব রানা হাবু কে জিজ্ঞেস করলে তিনি বলেন, “বন্যায় আমগো ঘরবাড়ি জমিজিরাত যা আছিলো সব ডুবায়ালাইসে, ছোডো মাইয়াডার আজকে কয়দিন ধইরা পেট খারাপ। ডাক্তারের কাছে নেওয়ার উপায়ও নাই, ওষুধ কিন্না যে খাওয়ামু হেই ট্যাকাও নাই। সবাইরে লইয়্যা লগে দুইডা ছাগল সহ একলগে দিন কাটাইতাসি। এমনে চললে কয়দিন বাচতে পারুম তার ঠিক নাই।” কথাগুলো বলতে বলতে আবেগাপ্লুত হয়ে ওঠেন দৌলতপুর গ্রামের একজন কৃষক মো: হাবিব রানা হাবু । মাঞ্জা’র সদস্যরা বন্যার পানি উপেক্ষা করে এসব দুস্থ ও অসহায় বন্যার্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য পৌছে দেন। মাঞ্জা’র একজন সদস্য আমাদের প্রতিনিধিকে জানান, “বন্য প্রাণীরা যদি একজনের বিপদে আরেকজন এগিয়ে আসতে পারে, তবে সৃষ্টির সেরা জীব হয়ে আমরা কেন নিজেদের সহযোগিতায় নিজেরা এগিয়ে আসতে পারবো না?? টেলিভিশন ও পত্রপত্রিকায় বন্যার অবনতি দেখে আমরা বন্যাকবলিত এইসকল অসহায় পরিবারকে সহায়তার উদ্যোগ গ্রহণ করি। সকলের সহায়তা পেলে প্রত্যেকটি জেলায় জেলায় বন্যার্তদের পাশে দাড়াতে আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবো।” এর আগেও বারোজন বন্ধুর এই “মাঞ্জা” সংগঠনটি করোনার শুরু থেকে ছিন্নমূল, নিন্মবিত্ত ও দুস্থ মানুষদের সাহায্যে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এই প্রকল্প বাস্তবায়নে সার্বিকভাবে দিক নির্দেশনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন মাঞ্জার উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক,
গাজী সারোয়ার হোসেন বাবু। এবং উপহার সামগ্রী বিতরণের সময় মানিকগঞ্জের প্রতিনিধি হিসেবে তাদেরকে সহযোগিতা করেছেন ঘিওর উপজেলার তরা গ্রামের মো: আউয়াল হোসেন বাচ্চু তার ছেলে মো: ইমন আহমেদ এবং দৌলতপুর উপজেলার রৌহা মিয়া পাড়া গ্রামের রবিউল শেখ।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.