Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / রাজনীতি / মুজিব শতবর্ষের চকরিয়া উপজেলা ছাত্রলীগের দশ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি চলমান

মুজিব শতবর্ষের চকরিয়া উপজেলা ছাত্রলীগের দশ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি চলমান

বিশেষ প্রতিনিধি:জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে বাংলাদেশ কে প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রাণের জন্য মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি কে কেন্দ্র করে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরহান মাহামুদ রুবেল এর তত্বাবধানে চকরিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌর এলাকায় ১০,০০০(দশ হাজার) বৃক্ষরোপণের কর্মসূচী হাতে নিয়েছে।

তার মধ্যে চকরিয়ার বিভিন্ন শিক্ষা কেন্দ্রে প্রায় 1,০০০(এক হাজার) বৃক্ষ ইতিমধ্যে রোপণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।তিনি আজকের কর্মসূচীতে চকরিয়া শহীদ মিনার চত্বর,শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে বৃক্ষ রোপণ করেন।

চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আরহান মাহামুদ রুবেল বলেন; চকরিয়ার বিভিন্ন আনাচে-কানাচে বৃক্ষরোপণ করবেন এবং সবাইকে বৃক্ষরোপণে আগ্রহী হয়ে জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে বাংলাদেশ কে প্রাকৃতিক দূর্যোগ থেকে প্রতিরক্ষায় সকলেকে নৈতিক দায়িত্ব হিসেবে উপস্থাপন করেন।

Check Also

জন্মদিনে অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, পথশিশুসহ ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

  স্টাফ করেসপন্ডেন্ট জন্মদিনে কোনো সামজিক অনুষ্ঠান না করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা মহানগর …

Leave a Reply

Your email address will not be published.