Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন ছাত্রলীগ নেতা আল-নোমান সরকার অনিক

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন ছাত্রলীগ নেতা আল-নোমান সরকার অনিক

বিশেষ প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের গনশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক মো: আল-নোমান সরকার অনিক ।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, যেসব শিক্ষার্থী ভাই বোনেরা ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়েছো, আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এ পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়ে তোমরা একাডেমিক শিক্ষা জীবনের আরেকটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছো।
একাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মত নিয়মানুবর্তিতার মধ্যে থেকে তোমরা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে আরও সাফল্য অর্জন করবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
এছাড়া তিনি জানান, কভিড-১৯ ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য দেশবাসীকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.