Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / “গাছ লাগান জীবন বাচান ” এই স্লোগানকে সামনে রেখে খান পরিবারের পাঁচ শতাধিক গাছের চারা রোপন ।

“গাছ লাগান জীবন বাচান ” এই স্লোগানকে সামনে রেখে খান পরিবারের পাঁচ শতাধিক গাছের চারা রোপন ।

নিজস্ব প্রতিবেদকঃ

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে খান পরিবারের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার হরিনা কবরস্থানে বিকাল ৪টায় এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

এ সময় তিনি বলেন, গাছ আমাদের পরিবেশের ভারসাম রক্ষা ও জীবন বাচাঁতে সাহায্য করে।

মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে আজ ফলজ ও ঔষুধি ও বনজ গাছ সড়কের দু’পাশে পাঁচশত বৃক্ষরোপন করা হবে। আসুন সবাই মিলে গাছ লাগাই পরিবেশ বাঁচাই।

তিনি আরো বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সহ আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করছি। আপনারা দেখেছেন মহামারি করোনার প্রাদুর্ভাবে মানুষ যখন অসহায় হয়ে পড়েছিল তখন এই যুবলীগের নেতা কর্মীরা কিন্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এখনও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে।

এ সময় খান পরিবারের সদস্য মোজাম্মেল হক খান টগর , ছাত্র নেতা মাসরুর হোসেন খান নাবিল , উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মোকারম হোসেন খান ওপেল , গোলাম আরেফিন হিমেল , যুবলীগ নেতা ইন্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল, এ্যাড. গোলাম কিবরিয়া , সহ স্হানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আতিকুর রহমান, শাহাজান মোল্লা, মোঃ মজিবুর রহমান, এটিএম আসাদুজ্জামান, ফরিদ আহম্মেদ ইওেফাক, মোঃ মনির হোসেন মিয়া, সাইফুল ইসলাম খোকন, মোঃ নজরুল ইসলাম খান, আঃ রশিদ প্রধান, সাইফুল ইসলাম মানিক, মোঃ শামিম হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।
খান পরিবারের বৃক্ষরোপন কর্মসূচী সামাজিক দুরত্ব মেনে বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন। এছাড়া এলাকার জনপ্রতিনিধি, সূধীজন, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.