মামুনুর রশিদ, ত্রিশাল। ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের বাদামিয়া( পোড়াবাড়ি) এলাকা থেকে খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজির ৩০ কেজি ওজনের ৪৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বাদামিয়া গ্রামের জনৈক দুলাল মিয়া সরকারি চাল গুলো অবৈধ ভাবে মজুদ করে রাখেন। এলাকাবাসীর ও স্বেচ্ছাসেবকদের অভিযোগের ভিত্তিতে ত্রিশাল উপজেলা প্রশাসন দুলাল মিয়ার ঘর থেকে চাল গুলো উদ্ধার করেন।
অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ত্রিশাল উপজেলা ভূমি কমিশনার তরিকুল ইসলাম তুষার । অভিযান পরিচালনা কাজে ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ী থেকে দুলাল মিয়া পালিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল, ত্রিশাল উপজেলা উপখাদ্য পরিদর্শক মোঃ শাহ আলম,এস আই আব্দুর রউফ সহ স্হানীয় এলাকাবাসী।
Matribumi Barta Online Newspaper