মামুনুর রশিদ, ত্রিশাল।
চলমান কোভিড ১৯ করোনা ভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে ত্রিশাল হাসপাতালে ডাক্তার, নার্স, বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের কল্যানে উপজেলা সদর থেকে দূরবর্তী এলাকা থেকে রোগীরা যাতায়াতের জন্য নিজ খরচে একটি গাড়ী দিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ।
১৭জুন সকালে মেয়র আনিছুজ্জামান ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে হাইসব্রান্ডের এই গাড়িটি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলামের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,সহকারী কমিশনার( ভূমি তরিকুল ইসলাম তুষার, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার ও নার্স ।
মেয়র এবিএম আনিছুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অাদর্শ করতে গিয়ে একটি জিনিষ শিখেছি সেটা হলো জনসেবা। জন সেবার মাঝে ত্রিশালের সকল মানুষকে আমার হৃদয় আত্মীয় হিসেবে বন্ধন করে ফেলেছি। জীবনের শেষ সময় পর্যন্ত ত্রিশালের সকল মানুষের কল্যাণে সেবা করতে চাই।
Matribumi Barta Online Newspaper