ময়মনসিংহ প্রতিনিধি:
ঢাকার ক্লাব ক্রিকেটের ইতিহাসের কিংবদন্তী ক্রিকেটার রাম চাঁদ গোয়ালা আজ সকালে ময়মনসিংহের বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। গত ৯ জুন তিনি স্ট্রোক করলে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন আগে বাসায় নেয়ার পর আজ শুক্রবার আবারো স্ট্রোক করলে মারা যান তিনি।
ঢাকার ক্লাব ক্রিকেটের ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত আবাহনীর ক্রিকেটার। ক্রিড়া লেখক সমিতির তিনবারের সেরা খোলোয়ার বাঁহাতি স্পিনার রাম চাঁদ গোয়ালা ছিলেন চির কুমার। ক্রিকেটের সঙ্গেই জীবন বেঁধেছিলেন তিনি।
এই কীর্তিমান ক্রিকেটার ৫৩ বছর বয়সেও প্রতিযোগিতামুলক ক্রিকেট খেলেছিলেন। ময়মনসিংহে ক্রিকেট শুরু হলেও সত্তোর ও আশির দশকে রাম চাঁদ গোয়ালা ছিলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নিয়মিত পারফরর্মার।
কিংবদন্তী এই ক্রিকেটারকে নগরীর কেওয়াটখালি মহাস্মশানে সৎকার করা হবে। ##
Matribumi Barta Online Newspaper