Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / বীরগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ৭ দোকানদারের জরিমানা

বীরগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ৭ দোকানদারের জরিমানা

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৭ দোকানদারকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

নির্ধারিত সময়ের পরে সরকারি আদেশ অমান্য করে মুদি দোকান খোলা রাখায় এ জরিমানা সহ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। এসময় মোবাইল কোর্টের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রতিদিনের ন্যায় শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার পৌর বাজার, কবিরাজহাট সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ডালিম সরকার ।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.