Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / বীরগঞ্জে বাল্যবিবাহে এসে দুইভাই জেলে

বীরগঞ্জে বাল্যবিবাহে এসে দুইভাই জেলে

বীরগঞ্জে বাল্যবিবাহে এসে দুইভাই জেলে

মো.তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জে বাল্যবিবাহে বর পক্ষের দুই ভাইয়ের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের সৈয়দপুর কল্যাণী গ্রামের আছির উদ্দিনের কন্যা মিম (১৪) এর বাল্যবিবাহের অনুষ্ঠানের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ামিন হোসেনের নির্দেশ মোতাবেক বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ডালিম সরকার রাতে বিয়ের অনুষ্ঠানে পৌঁছালে বিয়ের আসর থেকে বর-কনে, বরযাত্রী ও পরিবারের সকলে পালিয়ে যেতে সক্ষম হয়। একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ডালিম সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার, গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বরযাত্রী হিসেবে আসা দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার খামারসাত নগর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম ও রফিকুল ইসলাম দুই ভাইকে আটক করেন। রাতেই তাদেরকে বীরগঞ্জ উপজেলা পরিষদে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত গঠনের মাধ্যমে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডালিম সরকার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করতে সকলের সহযোগিতা কামনা সহ সচেতনতা বজায় রাখার অভিমত ব্যক্ত করেন।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.