Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ডেমরায় বড়ভাঙ্গা যুব সংঘের ফ্রি হোমিও ঔষধ বিতরণ

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ডেমরায় বড়ভাঙ্গা যুব সংঘের ফ্রি হোমিও ঔষধ বিতরণ

সালে অাহমেদ,ডেমরাঃ
করেনাভাইরাস প্রতিরোধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করণের লক্ষ্যে রাজধানীর ডেমরায় ফ্রি হোমিও প্যাথিক ঔষধ(আর্সেনিক এ্যালবাম-৩০) বিতরণ করা হয়েছে।
২৬ জুন (শুক্রবার)সকাল ১০ টা থেকে দিনব্যাপী ডেমরায় বড়ভাঙ্গা যুব সংঘের উদ্যোগে ফ্রি ঔষধ বিতরনের উদ্বোধন করেন ইউনিক হোমিওপ্যাথি ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক ডাঃমোঃঅাতাহার অালী।
এসময় উপস্থিত ছিলেন, বড়ভাঙ্গা যুব সংঘের সভাপতি জনাব মোঃ অালমগীর হোসেন অাকন্দ ও সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান।
অারো ও উপস্থিত ছিলেন, সারুলিয়া ইউনিয়ন অাওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম অাহবায়ক মোঃ মনজু হোসেন ও মোঃ রেদোয়ান মঞ্জুর।
এসময় ডেমরা এলাকার  প্রায় তিন হাজার মানুষের মাঝে বিনামূল্যে হোমিও প্যাথিক(আর্সেনিক এ্যালবাম-৩০) ঔষধ বিতরণ করা হয়।
বড়ভাঙ্গা যুব সংঘের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান বলেন,বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রামন ও  প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের পরামর্শক্রমে Arsenic album ও লক্ষনভিত্তিক প্রয়োজনীয় অন্যান্য হোমিওপ্যাথি ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি।এসময় তিনি অারো ও বলেন, করোনা পরিস্থিতিতে শুরু থেকে এ পর্যন্ত অামাদের সংগঠন এর উদ্যােগে প্রায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.