Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / শৈলকুপায় আ’লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শৈলকুপায় আ’লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শৈলকুপায় আ’লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মনিরুজ্জামান মনির, (শৈলকুপা)ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলা মোড়ে বাংলাদেশ আওয়ামী লীগ শৈলকুপা উপজেলা শাঁখার নব নির্মিত ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়।

তবে করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত আকারে এ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, ৮নং ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিশ্বাস ও ৬নং সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন, ৩নং দিগনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীমার রশীদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, সাবেক ছাত্রলীগ নেতা
রেজাউল ইসলাম রাজু , সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, উপজেলা ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস প্রমুখ ।

উল্লেখ্য,
বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ও পাকিস্তান প্রতিষ্ঠার পর জননেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।

জন্মলগ্নে এই দলের নাম ছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। জন্মলগ্ন থেকেই ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সাম্যের সমাজ নির্মাণের আদর্শ এবং একটি উন্নত সমৃদ্ধ আধুনিক, প্রগতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নির্মাণের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে আওয়ামী লীগ। যার প্রেক্ষিতে ১৯৫৫ সালের কাউন্সিলে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ নামকরণ করা হয়।

’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ’৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ’৬৬-এর ছয় দফা আন্দোলন ও ’৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

ওই বছরের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগ কে ইতিহাস থেকে মুছে ফেলার ব্যার্থ চেষ্টা হলেও দীর্ঘ একুশ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের নির্বাচনে দলটির প্রধান শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে ২৩ জুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। ২০০১ এবং ২০০৭ সালের ১১ জানুয়ারির পর আর এক দফা বিপর্যয় কাটিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এই দলটি। পরবর্তীতে ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ইতিহাসে টানা তিন মেয়াদে সরকার পরিচালনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মনিরুজ্জামান মনির
শৈলকুপা, ঝিনাইদহ।
০১৬৮৪-৫৫৮০৫১

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.