Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / সারাদেশ / সিদ্ধিরগঞ্জে দি প্যালেস এন্ড কনভেনশন সেন্টারের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে দি প্যালেস এন্ড কনভেনশন সেন্টারের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হাজী আহসান উল্লাহ শপিং কমপ্লেক্স এর ৩য় তলায় দি প্যালেস এন্ড কনভেনশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল প্রতিষ্ঠানটির সত্তাধীকারী মো: রানা আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিব উল্লাহ হবুল, হাজী আ: জব্বার, হাজী আলী আকবর, শেখ সোসেন, মুসলে উদ্দিন, আনোয়ার ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে তুরুন ব্যবসায়ী ও সমাজ সেবক রানা আহমেদ বলেন, সিদ্ধিরগঞ্জের শিমড়াইল মোড় এলাকায় হাজী আহসান উল্লাহ শপিং কমপ্লেক্স এ ৩য় তলায় চায়না প্যালেস নামে চাইনিজ রেষ্টুরেন্টটি নতুন ভাবে আধুনিকতার ছোয়ায় স্বাস্থ্য সম্মতভাবে মান সম্মত খাবর পরিবেশনের প্রত্যয় নিয়ে দি প্যালেস নামে চালু করা হয়েছে। এখানে জন্মদিন, বৌ ভাত, সুন্নতে খাৎনা, সভা সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের সুব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, ঢাকার আবাসিক এলাকার আদলে নতুন উদ্দ্যমে মনোরম পরিবেশে দি প্যালেস এন্ড কনভেনশন সেন্টারে এলাকার জনগনের চাহিদা পুরনে আমরা আঙ্গিকারাবদ্ধ। আশা করছি সিদ্ধিরগঞ্জসহ আশপাশ্ব এলাকায় রুচি সম্মত খাবারে বিশস্ত প্রতিষ্ঠান হবে দি প্যালেস।

Check Also

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  সালে অাহমেদ, ডেমরাঃ রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গোলাম রাব্বি নামে আট বছরের …

Leave a Reply

Your email address will not be published.