খোরশেদ আলম শিকদার,স্টাফ রিপোর্টারঃ
হোমিওপ্যাথিক ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক্তার সফিকুল আলম নাদিম (সাবেক ভিপি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মোঃ মজিবুল্যাহ মজিব (সাবেক সভাপতি, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা ছাত্রদল), মহা-সচিব- ডাক্তার এ.কে.এম জাকির হোসেন (সাবেক ভিপি, বাংলাদেশ সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), সিনিয়র যুগ্ম মহাসচিব- ডাক্তার গাজী নিজামউদ্দিন (সাবেক জি এস, সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), সাংগঠনিক সম্পাদক- ডাক্তার কাশেমুর রহমান (সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। ১০৫ সদস্য কমিটি গঠন করা হয়।
কমিটিতে ১৩ সদস্য বিশিষ্ট্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এতে প্রধান উপদেষ্টা- ডাক্তার আরিফুর রহমান মোল্লা (সাবেক জি এস, সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও সহ-সভাপতি জাসাস কেন্দ্রীয় কমিটি), উপদেষ্টা- ইয়াসিন আরাফাত সবুজ (সাবেক ভিপি, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং সভাপতি অষ্ট্রেলিয়া শাখা যুবদল), উপদেষ্টা- মশিউজ্জামান পান্নু (সাবেক এজি এস, সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), উপদেষ্টা- ডাক্তার মফিজুল ইসলাম ভূইয়া সবুজ (সাবেক ভিপি, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ), উপদেষ্টা- সোহরাব হোসেন বুলবুল (সাবেক সভাপতি, সরকারী হোমিওপ্যাথিক কলেজ শাখা ছাত্রদল।
উল্লেখ্য বাংলাদেশ সরকারী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ নিয়ে রাজধানীর পল্টনস্থ ভাষানী ভবনে ১ম সভা ১৭ মার্চ ২০২০ ও ২য় সভা ১৮ জুন অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয়।
Matribumi Barta Online Newspaper