Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / নানকপুত্রের মৃত্যুবার্ষিকীতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের দোয়া

নানকপুত্রের মৃত্যুবার্ষিকীতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের একমাত্র পুত্র সায়াম-উর-রহমানের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে এই আয়োজন করা হয়।

রবিবার ( ৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব কলেজ মসজিদে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূর আলম আকাশে উদ্যোগ এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও তোবারক বিতরণের আয়োজন প্রসঙ্গে নূর আলম আকাশ বলেন, সায়াম-উর-রহমান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের একমাত্র পুত্র ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার প্রাণ অকালে ঝড়ে যায়। পিতার আগে পুত্রের মৃত্যু মেনে নেয়া যায় না। আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দিক। জান্নাতবাসী করুন। সায়াম-উর-রহমানের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমরা এই ক্ষুদ্র আয়োজন করেছি।

দোয়ার অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা ৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যাগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম সাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published.