Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / “জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর ইনডেমনিটি আইন বাতিল করে আওয়ামী লীগ সরকার এবং ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর তৎকালীন ব্যক্তিগত সহকারী আ ফ ম মহিতুল ইসলাম বাদী হয়ে মুজিব হত্যাকাণ্ডের মামলা করেন। ১৯৯৮ সালের ৮ নভেম্বর থেকে ২০০৯ সালের ২৪ আগস্ট পর্যন্ত আপিলের প্রেক্ষিতে চার দফায় রায়ের মাধ্যমে ১৩ বছর ধরে চলা বঙ্গবন্ধু হত্যাকান্ডের আইনি ও বিচারিক কার্যক্রম শেষ হয়।

৩১শে আগস্ট ২০২০ রাত ৯ টায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর তথ্য ও গবেষণা উপ কমিটি আয়োজন করতে যাচ্ছে বিশেষ ভার্চুয়াল ওয়েবিনার ‘জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়’ বিষয়ক আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ আওয়ামী লীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট- এর আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ-এর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপ কমিটির সভাপতি ড. সাইদুর রহমান খান।

Check Also

জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা ৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যাগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম সাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published.