মানবপাচার চক্রের সক্রিয় সদস্য এনামুল হক গাজীকে (৪২) গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। ফরিদপুরের সালথা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২জুন) ভোররাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত এনামুল ওই ইউনিয়নের মুনিরকান্দী গ্রামের মোঃ হোসেন গাজীর পুত্র।
Matribumi Barta Online Newspaper