Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনায় মৃত ব্যক্তির ঢাকায় দাফন সম্পন্ন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনায় মৃত ব্যক্তির ঢাকায় দাফন সম্পন্ন

মনিরুজ্জামান  মনির, ঝিনাইদহঃ

করোনায় আক্রান্ত হয়ে মৃত বাংলাদেশ বিমানবাহিনীর জুনিয়র টেকনিক্যাল অফিসার জয়নুল আবেদিনের (৪৫) দাফন ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিহতের নিজ গ্রাম হরিশপুরের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। গত শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটে তিনি ঢাকা কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানা য়ায়।
এর আগে শনিবার সন্ধ্যায় বিমানবাহিনীর একটি এ্যাম্বুলেন্সে নিহতের মরদেহ তার নিজ গ্রামে আনা হয়। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিহতের জানাযা ও দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা উপস্থিত ছিলেন।
নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, নিহত জয়নুল আবেদিন ঈদের দিন (২৫ এপ্রিল) রাতে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.