Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / ঝিনাইদহে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মনিরুজ্জামান মনির, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩১ বোতল ফেন্সিডিলসহ আল মামুন (২৫) ও শাওন ইসলাম (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার ভোর রাতে উপজেলা বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে থানার এসআই জাকারিয়া মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। সে সময় পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের সাখাওয়াত শেখের ছেলে আল মামুন ও দাদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন ইসলামকে ফেন্সিডিল পাচারের সময় ৩১ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। সে সময় ৩১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.