Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / ভাঙ্গাচোরা ঘরে ঝিনাইদহে সালেহা বিবির সংসার; নেই মাথা গোঁজার ঠাঁই!

ভাঙ্গাচোরা ঘরে ঝিনাইদহে সালেহা বিবির সংসার; নেই মাথা গোঁজার ঠাঁই!

মনিরুজ্জামান  মনির, ঝিনাইদহ প্রতিনিধি- ভাঙ্গাচোরা বেড়ার ঘরে ষাটোর্ধ সালেহা বিবির সংসার। খেজুরের বেড়া আর উপরে পলিথিনের ছাউনির রান্নাঘর। শোবার ঘরের দেয়াল নেই। সাপ, ব্যাঙ আর কেঁচো সাথে নিত্য যুদ্ধ।

গ্রামের অনেকেই সরকারী ভাবে বাড়িঘর পেয়েছেন। কিন্তু সালেহা ও ছামেদ আলী দম্পত্তির কপালে জোটেনি সরকারী বাড়ি। সামন্য বৃষ্টি আর দমকা বাতাসে ঘরের ছাউনির সাথে নিজেদের প্রাণও উড়ে যায়।

এ ভাবেই এই বৃদ্ধ দম্পত্তি বসবাস করছেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। তাদের চোখে কোন রঙ্গিন স্বপ্ন নেই। তারা চাই একটু নির্ভরতা। মাথা গোজার ঠাঁই। জরাজীর্ণ ছাপড়া ঘরে মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন তারা। কিছুদিন আগে মাথা গোজার একমাত্র ছাপড়া ঘরটি ঝড়ে লন্ড ভন্ড করে দিয়ে গেছে। দু’বেলা দু মুঠো খাবারের সন্ধান করতে গিয়ে ঘর মেরামত করার চিন্তা তারা ভুলেই গেছেন।

সালেহা বিবি বলেন, চেয়ারম্যান আমাদের চাল ডাল দিয়েছে। স্বামীর বয়স্ক ভাতা হয়েছে। তা দিয়ে এবং পরের বাড়ি কাজ করে সংসার চলছিল। কিন্তু ঝড়ে মাথা গোজার একমাত্র জায়গাটুকু লন্ডভন্ড করে দিয়েছে। তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে সরকারী ঘর দাবী করেছেন।

বিষয়টি নিয়ে হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান মতি জানান, রামচন্দ্রপুর গ্রামের ওই পরিবারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। করোনাকালীন সময়ে তাদের অনুদান দেওয়া হয়েছে।

এছাড়া সালেহা বিবির স্বামী ছামেদ আলীর বয়স্ক ভাতা করে দেওয়া হয়েছে। ঘরের ব্যাপারে খোজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে তিনি আশ্বাস দেন।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.