ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শুন্য ঘোষণা করেছেন সংসদ সচিবালয়। ফলে এই আসনটিতে উপনির্বাচনকে সামনে রেখে ফেসবুকের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন অনেক মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা।
মহামারি করোনার কারণে প্রার্থীর প্রকাশ্যে মাঠে না থাকলেও প্রার্থীদের নিয়ে তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। করোনার প্রাদুর্ভাব কমলেই মাঠ সরগরম হতে দেখা যাবে প্রার্থীদের পদচারণায় এমনটাই গুঞ্জন চলছে নির্বাচনী এলাকাজুড়ে। প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার পর এবার আওয়ামী লীগের নেতৃত্বে কে আসছেন এটাই দেখার বিষয়।
আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন
যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম ( ২০১৮ সালের নির্বাচনে তিনি হাবিবুর রহমান মোল্লার সাথে ২য় ব্যক্তি হিসাবে দলীয় মনোনীত ছিলেন )
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি দু:সময়ের ছাত্রনেতা, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন
এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হারুন অর রশিদ (সিআইপি)
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও শহীদ শেখ কামালের স্ত্রী শহীদ সুলতানা কামালের ভাতিজি মেহরীন মোস্তফা দিশি
আওয়ামী লীগের প্রবীণ নেতা যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না
সদ্য প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা স্বজল
ডেমরা থানা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আতিকুর রহমান আতিক
ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ
ও
মহাজোট সরকারের শরীক দল জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ।
আওয়ামী লীগ প্রার্থীরা সবাই মনোনয়ন পেতে যে যার মতো করোনায় বেকার হয়ে যাওয়া মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ফেসবুকে প্রচার প্রচারণা চালাচ্ছেন। নেতা-কর্মীরাও তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন ।
দলীয় সভাপতি শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ তারা।
Matribumi Barta Online Newspaper