আগামীকাল শুক্রবার (১২ জুন) থেকে পুনরায় চালু হচ্ছে দেশের অন্যতম বৃহৎ বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিংমল। আজ বৃহস্পতিবার বাদ আসর এ উপলক্ষে শপিংমলের লেভেল-২ এ অবস্থিত মসজিদে খতমে কুরআন, বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা সিটি শপিংমল পুন:চালুকরণে গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরেন শপিংমলটির ইনচার্জ এবং ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) শেখ আব্দুল আলীম।
তিনি বলেন, আগত ক্রেতা সাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বসুন্ধরা সিটির প্রবেশপথ সমূহ ডিজইনফেকশন্যাল টানেল, হাত ধোয়ার বেসিন এবং স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।
Matribumi Barta Online Newspaper