Breaking News
Download http://bigtheme.net/joomla Free Templates Joomla! 3
Home / জাতীয় / ঝিনাইদহে মসজিদ ও কবরস্থানের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় খোকনকে কুপিয়ে জখম

ঝিনাইদহে মসজিদ ও কবরস্থানের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় খোকনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয় ইউনিয়নে মসজিদ ও কবরস্থানের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় সাজিদ হাসান খোকন নামের একজনকে কুপিয়ে মারাত্বক জখম করেছে আত্মসাৎকারীরা।

শুক্রবার দুপুরে কুমড়াবাড়ীয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামের শোলমারী মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত সাজিদ হাসান খোকন ওই গ্রামের হাজী আমজাদ হোসেনের ছেলে ও কুমড়াবাড়ীয় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের ছোট ভাই।

জানা যায়, দীর্ঘদিন ধরে ধোপাবিলা গ্রামের জাফর ও তার ভাই আলমগীর হোসেন মসজিদ ও কবরস্থানের দেড় লক্ষ টাকার হিসাব দেয় না । এ ব্যাপারে শুক্রবার মসজিদের ও কবরস্থানের টাকা মসজিদের মুয়াজ্জিনের ছেলে আজিজ তাদের হিসাব চায়। এসময় খোকনও হিসাব দিতে বলে। এ নিয়ে জাফর ও আলমগীরের সাথে খোকনের বাক-বিতন্ডা হয়। বিষয়টি তখন মিটে গেলেও নামাজ শেষে মসজিদ গেটের সামনে শামসুল হকের নির্দেশে ওই গ্রামের জাফর, আলমগীর, শাহজালাল, সাকুর, রফিকুল, শিবলুসহ সহ বেশ কয়েক জন মিলে তাকে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে খোকনের উপর হামলা চালায় এবং পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পুকুরের মধ্যে ফেলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, জাফর ও তার ভাই আলমগীর সন্ত্রাসী প্রকৃতির লোক। এলাকায় মানুষকে তারা নানা ভাবে নির্যাতন করে আসছে। টাকা আত্মসাৎসহ নানা অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে। আমার ভাই এর প্রতিবাদ করায় এমন ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আহত খোকনের বিষয়টি তদন্ত পুূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

“জাতির পিতার হত্যার বিচারঃ জাতির প্রত্যাশা এবং রাষ্ট্রের করণীয়” শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published.